বিকানের-আহমেদাবাদ নতুন ট্রেন পরিষেবার সূচনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
বিকানের, ২১ জুন (হি. স.) : রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রবিবার রাজস্থানে বিকানের–আহমেদাবাদ ট্রেন পরিষেবার সূচনা করেন। এদিন বিকানের রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন, এই
রেল পরিষেবার সূচনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব


বিকানের, ২১ জুন (হি. স.) : রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রবিবার রাজস্থানে বিকানের–আহমেদাবাদ ট্রেন পরিষেবার সূচনা করেন। এদিন বিকানের রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন, এই অঞ্চলে উন্নত রেল যোগাযোগের দীর্ঘদিনের দাবি ছিল এবং নতুন ট্রেন পরিষেবাটি বিকানের ও পার্শ্ববর্তী জেলাগুলোর যাত্রীদের জন্য উপকারী হবে। তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করার পাশাপাশি শহরগুলোর মধ্যে যাতায়াতকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande