(আপডেট) নবগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মুর্শিদাবাদ, ২১ জুন (হি. স.) : রাজমিস্ত্রির কাজে গিয়ে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের, শোকস্তব্ধ মানিকনগর। মুর্শিদাবাদের নবগ্রামের মর্মান্তিক ঘটনাটি ঘটে| জানা গিয়েছে যে, রাজমিস্ত্রি বা নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃ
হতদরিদ্র পরিবারের যুবকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে


মুর্শিদাবাদ, ২১ জুন (হি. স.) : রাজমিস্ত্রির কাজে গিয়ে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের, শোকস্তব্ধ মানিকনগর।

মুর্শিদাবাদের নবগ্রামের মর্মান্তিক ঘটনাটি ঘটে| জানা গিয়েছে যে, রাজমিস্ত্রি বা নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের। মৃতের নাম ইসমাইল সেখ (২৪)। সে মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা অঞ্চলের মানিকনগর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার একটি বাড়িতে ঢালাইয়ের কাজ করছিলেন ইসমাইল। সেই সময় মাথার উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর জখম হন তিনি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগে রাস্তাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইসমাইলের অকালমৃত্যুর খবরে মানিকনগর এলাকায় নেমে আসে শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা গিয়েছে যে, হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তাঁর মৃত্যুর ফলে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এলাকার বাসিন্দা ও আত্মীয়-স্বজনেরা শোকপ্রকাশের পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande