অরুণাচলে বন্যাকবলিত এলাকায় এসডিআরএফ-এর দল পাঠালো ভারতীয় বায়ুসেনার চপার
ইটানগর, ২৪ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের কেয়ি পানিয়র জেলায় বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে রাজ্যের অসামরিক বিমান চলাচল বিভাগ ভারতীয় বায়ুসেনার সহযোগিতায় একটি বিশেষ বিমান পরিবহণ অভিযান পরিচালনা করেছে। সরকারি সূত্রে জানা
ভারতীয় বায়ুসেনার চপারে এসডিআরএফ-এর দল বন্যাকবলিত পানিয়র জেলায়


হড়পা বানের বিভীষিকা


ইটানগর, ২৪ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের কেয়ি পানিয়র জেলায় বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে রাজ্যের অসামরিক বিমান চলাচল বিভাগ ভারতীয় বায়ুসেনার সহযোগিতায় একটি বিশেষ বিমান পরিবহণ অভিযান পরিচালনা করেছে।

সরকারি সূত্রে জানা গেছে, পুসা এলাকায় হড়পা বানের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিভাগটিকে সক্রিয় করে জরুরি উদ্ধার অভিযানের জন্য সতর্ক অবস্থায় রাখা হয়।

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। তাই কেয়ি পানিয়রের জেলাশাসক শ্বেতা নাগারকোটি মেহতার অনুরোধে বিভাগটি মেঘালয়ের রাজধানী শিলঙে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ডের সঙ্গে যোগাযোগ করে। উদ্দেশ্য ছিল ইটানগর ক্যাপিটাল রিজিয়ন থেকে পিটাপুল পর্যন্ত রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্য এবং উদ্ধারসামগ্রী দ্রুত পৌঁছে দেওয়া।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার প্রথমে হোলঙ্গি বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে পিটাপুলে উড়ে যায়। সেখানে এসডিআরএফ-এর সদস্য এবং প্রয়োজনীয় উদ্ধারসামগ্রী নামিয়ে দেওয়া হয়, যাতে ত্রাণ ও উদ্ধারকাজে দ্রুত সহায়তা করা যায়।

প্রশানিক কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্যা পরিস্থিতির অগ্রগতি এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে আরও বিমান সহায়তা মিশনের পরিকল্পনা করা হচ্ছে।

অসামরিক বিমান চলাচল বিভাগের সচিব এম রিবা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সচিব দানি সালু দ্রুত উদ্ধারসামগ্রী ও উদ্ধারকারী দল মোতায়েনে সহায়তা করার জন্য ভারতীয় বায়ুসেনা, এসডিআরএফ-এর টিম এবং হোলঙ্গি বিমানবন্দরের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

তাঁরা জেলাশাসক শ্বেতা নাগারকোটি মেহতা, জেলা পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা দলের সদস্যদেরও ধন্যবাদ জানান, যাঁরা কঠিন পরিস্থিতির মধ্যেও অকুস্থলে থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande