তারাতলায় দুর্ঘটনায় তীব্র প্রতিক্রিয়া এসইউসিআই (কমিউনিস্ট)-এর, ক্ষতিপূরণ ও চাকরির দাবি
কলকাতা, ২৪ জুন (হি. স.) : তারাতলায় কলকাতা পোর্ট এলাকার একটি গুদামের নির্মাণকাজ চলাকালীন ভবন ধসে বহু শ্রমিক চাপা পড়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাল এসইউসিআই (কমিউনিস্ট)। বুধবার দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে এই ঘটনাকে ‘চরম গাফিলত
অকুস্থলে উপস্থিত প্রতিনিধিরা


কলকাতা, ২৪ জুন (হি. স.) : তারাতলায় কলকাতা পোর্ট এলাকার একটি গুদামের নির্মাণকাজ চলাকালীন ভবন ধসে বহু শ্রমিক চাপা পড়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাল এসইউসিআই (কমিউনিস্ট)। বুধবার দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে এই ঘটনাকে ‘চরম গাফিলতি ও অবহেলার ফল’ বলে অভিহিত করেন।

দলের তরফে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট গুদাম ভাড়া নিয়ে সেখানে বেআইনি নির্মাণকাজ চলছিল। কর্মরত শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পাশাপাশি নির্মাণের নকশায় ত্রুটি এবং নির্মাণ প্রক্রিয়াতেও অনিয়ম ছিল বলে অভিযোগ। হঠাৎ গুদাম ভেঙে পড়ায় বহু শ্রমিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। উদ্ধারকাজে এখনও পর্যন্ত ২১ জনকে বের করে আনা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এবং বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আরও প্রায় ১৫ জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

চণ্ডীদাস ভট্টাচার্যের অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করেই কাজ করানো হচ্ছে এবং শ্রম দফতরের কর্তাদের উদাসীনতার ফলেই এমন দুর্ঘটনা ঘটছে। এই ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এসইউসিআই (কমিউনিস্ট)। পাশাপাশি আহতদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ, প্রত্যেক আহত ব্যক্তিকে ২০ লক্ষ টাকা এবং নিহতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে স্থায়ী চাকরি দেওয়ার দাবিও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande