রায়গড়ে এসি বিস্ফোরণ, মৃত এক
রায়পুর, ২৫ জুন (হি.স.) : ছত্তিশগড়ের রায়গড় শহরে বুধবার রাতে এসি বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চক্রধর নগর থানার আইটিআই কলোনির আম্বেদকর নগর এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে একটি বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনায় এক ব্যক্তির মৃত্
রায়গড়ে এসি বিস্ফোরণ, মৃত এক


রায়পুর, ২৫ জুন (হি.স.) : ছত্তিশগড়ের রায়গড় শহরে বুধবার রাতে এসি বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চক্রধর নগর থানার আইটিআই কলোনির আম্বেদকর নগর এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে একটি বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন।

বৃহষ্পতিবার চক্রধর নগর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসিতে প্রযুক্তিগত ত্রুটি অথবা গ্যাসের অতিরিক্ত চাপের কারণেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। মৃতের নাম পুরুষোত্তম প্যাটেল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত সাড়ে ৩টা নাগাদ হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। বিস্ফোরণের জেরে বাড়ির ভেতরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ঘরের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রীর পাশাপাশি দুটি মোটরসাইকেলও সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পুরুষোত্তম প্যাটেলের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande