মুর্শিদাবাদে কীটনাশক খেয়ে মৃত্যু গৃহবধূর, অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে
মুর্শিদাবাদ, ২৫ জুন (হি.স.): বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করায় গৃহবধূকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। সেই নির্যাতন সইতে না পেরে কীটনাশক খান ওই গৃহবধূ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই গৃহবধূর
মুর্শিদাবাদে কীটনাশক খেয়ে মৃত্যু গৃহবধূর, অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে


মুর্শিদাবাদ, ২৫ জুন (হি.স.): বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করায় গৃহবধূকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। সেই নির্যাতন সইতে না পেরে কীটনাশক খান ওই গৃহবধূ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই গৃহবধূর। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুর থানার গীতগ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মৃতার নাম টমি খাতুন। তিনি সালার থানার সালু গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টমি খাতুনের স্বামী জাহিরুল ইসলাম নিয়মিত নেশা করতেন। সংসারের খরচ চালানোর অজুহাতে তিনি প্রায়ই স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। টমি টাকা আনতে অস্বীকার করায় স্বামী জাহিরুল এবং শাশুড়ি মনেজা বেওয়া তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ।

বৃহস্পতিবার গৃহবধূ টমি খাতুন কীটনাশক খেলে পরিবারের লোকজন তাঁকে প্রথমে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের সময় রাস্তাতেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় মৃতার মা সেরিনা বিবি জামাই জাহিরুল ইসলাম ও টমির শাশুড়ি মনেজা বেওয়ার বিরুদ্ধে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ও শাশুড়ি পলাতক। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande