মালদায় বেআইনি নির্মাণে কড়া বার্তা, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের ইঙ্গিত
কলকাতা, ২৭ জুন (হি. স.) : মালদা জেলায় বেআইনি নির্মাণে কড়া বার্তা দেওয়া হয়েছে। সেইসঙ্গে স্পর্শকাতর ওই বিষয়ে এবং তদন্তের অগ্রগতির কাজের জন্য তিন সদস্যের এক কমিটিও গড়ে তোলার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি তা নিয়ে রয়েছে সরকারি স্তরেও পরিকল্পনা। ঘটনায়
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় সরকারের ঘোষণা


কলকাতা, ২৭ জুন (হি. স.) : মালদা জেলায় বেআইনি নির্মাণে কড়া বার্তা দেওয়া হয়েছে। সেইসঙ্গে স্পর্শকাতর ওই বিষয়ে এবং তদন্তের অগ্রগতির কাজের জন্য তিন সদস্যের এক কমিটিও গড়ে তোলার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি তা নিয়ে রয়েছে সরকারি স্তরেও পরিকল্পনা। ঘটনায় প্রকাশ, মালদা জেলার ইংরেজবাজার পৌরসভার আওতায় প্ল্যান বহির্ভূত ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন ইংরেজবাজারের বর্তমান বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার মুখ্য সচেতক (শাসকদলের চিফ হুইপ) অম্লান ভাদুড়ি।

​পদাতিক এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে পৌঁছে সাংবাদিকদের তিনি জানান, বেআইনি নির্মাণের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি পৌর এলাকার সমস্ত বহুতল ও অন্যান্য নির্মাণের অনুমোদিত নকশা পরীক্ষা করবে। তদন্তে কোনও নির্মাণ প্ল্যান বহির্ভূত বলে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট অংশ ভেঙে ফেলার পদক্ষেপও করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

​এদিন বিধায়ক আরও জানান, ইংরেজবাজার পৌরসভায় দুর্নীতির অভিযোগগুলিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনও কাউন্সিলর বা অন্য কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি শহরের ফুটপাত দখল করে থাকা অবৈধ হকারদের বিষয়েও ভবিষ্যতে পদক্ষেপের কথা জানান তিনি। তবে জীবিকার স্বার্থে ক্ষুদ্র ও দরিদ্র হকারদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বাস দেন। অন্যদিকে, মালদা টাউন স্টেশনে পৌঁছলে বিজেপি কর্মী-সমর্থকেরা ফুলের তোড়া দিয়ে অম্লান ভাদুড়িকে সংবর্ধনা জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande