জম্মু ও কাশ্মীরে আপাতত শুষ্ক আবহাওয়া, ৩০ জুন থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ার পূর্বাভাস
শ্রীনগর, ২৮ জুন (হি.স.) : আপাতত জম্মু ও কাশ্মীরে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। তবে বিকেল ও সন্ধ্যার দিকে বিচ্ছিন্ন কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি ২৭ ও ২৯ জুন জম্মুর সমতল এলাকা এবং সংলগ্ন অঞ্চলে গভীর
জম্মু ও কাশ্মীরে আপাতত শুষ্ক আবহাওয়া, ৩০ জুন থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ার পূর্বাভাস


শ্রীনগর, ২৭ জুন (হি.স.) : আপাতত জম্মু ও কাশ্মীরে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। তবে বিকেল ও সন্ধ্যার দিকে বিচ্ছিন্ন কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি ২৭ ও ২৯ জুন জম্মুর সমতল এলাকা এবং সংলগ্ন অঞ্চলে গভীর রাত ও ভোরের দিকে প্রাক্-বর্ষার বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে শ্রীনগরের আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩০ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য প্রবল বর্ষণ, বজ্রপাত এবং দমকা হাওয়াও বইতে পারে।

সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সময় দুর্বল নির্মাণ, বিদ্যুতের খুঁটি, ঝুলন্ত বিদ্যুতের তার এবং পুরনো গাছের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ায় নৌকা ও শিকারা চলাচল সাময়িকভাবে বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

দফতর আরও জানিয়েছে, বিকেলের পর কয়েকটি এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বল্প সময়ের প্রবল বর্ষণের জেরে সংবেদনশীল এলাকায় আকস্মিক বন্যা, ভূমিধস এবং কাদামাটির ধস নামতে পারে। তাই নালা, নদী এবং ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ৩০ জুন থেকে কয়েকটি নিচু এলাকায় সাময়িক জল জমার আশঙ্কাও রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande