রবিবার জাতীয় পালস পোলিও অভিযানে পাঁচ বছরের নীচের সব শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা
রায়পুর, ২৮ জুন (হি.স.) : জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে রবিবার রায়পুর জেলাজুড়ে শুরু হচ্ছে জাতীয় পালস পোলিও অভিযান। এই কর্মসূচির আওতায় জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুকে পোলিও প্রতিরোধী ওরাল ভ্যাকসিন খাওয়ানো হবে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফত
জাতীয় পালস পোলিও অভিযানে পাঁচ বছরের নীচের সব শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা


রায়পুর, ২৭ জুন (হি.স.) : জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে রবিবার রায়পুর জেলাজুড়ে শুরু হচ্ছে জাতীয় পালস পোলিও অভিযান। এই কর্মসূচির আওতায় জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুকে পোলিও প্রতিরোধী ওরাল ভ্যাকসিন খাওয়ানো হবে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর অভিভাবকদের অনুরোধ জানিয়েছে, কোনও শিশুকে যেন এই কর্মসূচির বাইরে না রাখা হয়।

শনিবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারত দীর্ঘদিন ধরেই পোলিওমুক্ত দেশের স্বীকৃতি ধরে রেখেছে। তবে প্রতিবেশী কয়েকটি দেশে এখনও পোলিও সংক্রমণের ঘটনা সামনে আসছে। সেই কারণে ভবিষ্যতের ঝুঁকি এড়াতে এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে প্রতিবছরের মতো এবারও এই বিশেষ টিকাকরণ অভিযান চালানো হচ্ছে।

জেলা শাসক ডঃ গৌরব সিংহের নির্দেশে এবং মুখ্য স্বাস্থ্য ও চিকিৎসা আধিকারিক ডঃ মিথিলেশ চৌধুরীর তত্ত্বাবধানে এ বছরের কর্মসূচির সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা টিকাকরণ আধিকারিক ডঃ শ্বেতা সোনওয়ানি জানান, এ বার রায়পুর জেলায় মোট ৩ লক্ষ ৪৫ হাজার ৩৭৩ জন শিশুকে পোলিওর ডোজ খাওয়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

এই অভিযানের জন্য জেলার গ্রাম ও শহর মিলিয়ে মোট ১,৩৮১টি পোলিও বুথ খোলা হবে। প্রতিটি বুথে চার জন স্বাস্থ্যকর্মী দু'টি দলে ভাগ হয়ে শিশুদের টিকা খাওয়াবেন। পাশাপাশি প্রতি পাঁচটি বুথের জন্য একজন করে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে, যাঁরা গোটা কর্মসূচির তদারকি করবেন।

যেসব শিশু রবিবার কোনও কারণে বুথে এসে টিকা খেতে পারবে না, তাদের জন্য ২৯ ও ৩০ জুন বাড়ি বাড়ি গিয়ে পোলিওর ডোজ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকেরা গোটা অভিযানের উপর নজর রাখবেন।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওরাল পোলিও ভ্যাকসিন, মার্কার পেন, ব্যানার, পোস্টার, হোর্ডিং এবং প্রশিক্ষণ-সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এই কর্মসূচি সফল করতে স্বাস্থ্য দফতরের পাশাপাশি মহিলা ও শিশুকল্যাণ দফতর, শিক্ষা দফতর, মিতানিন কর্মী, মহিলা আরোগ্য সমিতি-সহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে। এছাড়া ভ্যাকসিন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় আইস প্যাক সরবরাহে বেসরকারি সংস্থাগুলিও সহযোগিতা করছে।

জেলা স্বাস্থ্য সমিতির পক্ষ থেকে সব অভিভাবকের কাছে আবেদন জানানো হয়েছে, পাঁচ বছরের নীচের প্রতিটি শিশুকে নিকটবর্তী বুথে নিয়ে গিয়ে পোলিওর ডোজ খাইয়ে এই মারণ রোগের বিরুদ্ধে সুরক্ষিত করুন।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande