এক দিনে দু'দুবার ব্যাহত কলকাতা মেট্রো পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা
কলকাতা, ২৮ জুন (হি.স.) : এক দিনের ব্যবধানে দু''দুবার আত্মহত্যার চেষ্টার ঘটনায় শনিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়লেন নিত্যযাত্রীরা। সকালে একটি ঘটনার জেরে পরিষেবা স্বাভাবিক হতে না হতেই দুপুরে ফের একই ধরনের ঘট
এক দিনে দু'দুবার ব্যাহত কলকাতা মেট্রো পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা


কলকাতা, ২৭ জুন (হি.স.) : এক দিনের ব্যবধানে দু'দুবার আত্মহত্যার চেষ্টার ঘটনায় শনিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়লেন নিত্যযাত্রীরা। সকালে একটি ঘটনার জেরে পরিষেবা স্বাভাবিক হতে না হতেই দুপুরে ফের একই ধরনের ঘটনা ঘটায় মেট্রো চলাচলে বড়সড় প্রভাব পড়ে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, দুটি ঘটনাতেই দ্রুত তৎপরতা দেখান নিরাপত্তারক্ষীরা। আত্মহত্যার চেষ্টা করা দু'জনকেই সময়মতো উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে পরপর দু'টি ঘটনার জেরে দীর্ঘ সময় পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়নি।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, আপাতত গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। তবে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ ও ডাউন—দুই লাইনেই পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

বারবার পরিষেবা ব্যাহত হওয়ায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। একাধিক স্টেশনে ভিড়ও বাড়তে দেখা যায়। মেট্রো কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande