রাজ্য বাজেটে মেলেনি স্থায়ীকরণের ঘোষণা, মালদা মেডিক্যালে চুক্তিভিত্তিক সাফাইকর্মীদের তুমুল বিক্ষোভ
মালদা, ২৭ জুন (হি. স.) : রাজ্য বাজেটে চুক্তিভিত্তিক সাফাইকর্মীদের স্থায়ীকরণ নিয়ে কোনও ঘোষণা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মীরা। শনিবার সকালে হাসপাতালের মূল গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সাফাইকর্মীদের এ
রাজ্য বাজেটে মেলেনি স্থায়ীকরণের ঘোষণা, মালদা মেডিক্যালে চুক্তিভিত্তিক সাফাইকর্মীদের তুমুল বিক্ষোভ


মালদা, ২৭ জুন (হি. স.) : রাজ্য বাজেটে চুক্তিভিত্তিক সাফাইকর্মীদের স্থায়ীকরণ নিয়ে কোনও ঘোষণা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মীরা। শনিবার সকালে হাসপাতালের মূল গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সাফাইকর্মীদের একাংশ।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তাঁরা অত্যন্ত ঝুঁকি নিয়ে হাসপাতালের সাফাইয়ের কাজ করে আসছেন। আশা ছিল, এবারের রাজ্য বাজেটে তাঁদের স্থায়ীকরণের বিষয়ে সরকার কোনও সদর্থক পদক্ষেপ বা ঘোষণা করবে। কিন্তু বাজেটে তাঁদের এই দাবি সম্পূর্ণ উপেক্ষিত থাকায় তাঁরা চরম হতাশ এবং ক্ষুব্ধ।

শনিবার সকাল থেকেই মালদা মেডিক্যালের সামনে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারী কর্মীরা। এই বিক্ষোভের জেরে হাসপাতাল চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায়। সাফাইকর্মীদের একাংশের দাবি, অবিলম্বে তাঁদের স্থায়ীকরণের দাবি মানা না হলে আগামী দিনে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande