তিনসুকিয়ায় আইন-শৃঙ্খলা সম্পর্কিত পর্যালোচনা বৈঠক আইজিপি অখিলেশ সিঙের
তিনসুকিয়া (অসম), ২৭ জুন (হি.স.) : উজান অসমের তিনসুকিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর পর্যালোচনা বৈঠক করেছেন আইজিপি অখিলেশ সিং। পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আইজিপি (আইন-শৃঙ্খলা)-র পৌরোহিত্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে আইজিপি (অপা
তিনসুকিয়ায় আইন-শৃঙ্খলা সম্পর্কিত পর্যালোচনা বৈঠক আইজিপি অখিলেশ সিঙের


তিনসুকিয়া (অসম), ২৭ জুন (হি.স.) : উজান অসমের তিনসুকিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর পর্যালোচনা বৈঠক করেছেন আইজিপি অখিলেশ সিং।

পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আইজিপি (আইন-শৃঙ্খলা)-র পৌরোহিত্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে আইজিপি (অপারেশনস) জিতমল দোলে, তিনসুকিয়া পুলিশের পদস্থ আধিকারিকরা, ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-র আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জেলার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জঙ্গি কার্যকলাপ প্রতিরোধ ও দমনে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা হবে, সে সব বিষয়েও গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে বৈঠকে।

জানা গেছে, আইজিপি অখিলেশ সিঙের তিনসুকিয়া সফরের গত দু'দিনে নিরাপত্তা সমন্বয় আরও জোরদার করা এবং এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande