
কারাকাস, ২৭ জুন (হি.স.): ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯২০। প্রায় ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। রাজধানী কারাকাসের কাছে ধ্বংস স্তুপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাশ এবং তার নিকতবর্তী লা গুয়াইরা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তুপের নীচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে।
এদিকে, এই দুঃসময়ে ভেনেজুয়েলা পাশে পেয়েছে ভারত-সহ বিভিন্ন দেশকে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন আমিস্টাড’ শুরু করেছে ভারত। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। খাবার, ত্রাণ ও ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ