নতুন মার্কিন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প
ওয়াশিংটন, ২৭ জুন (হি.স.) : মার্কিন স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংস্করণের নতুন মার্কিন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ''ট্রুথ সোশ্যাল''-এ সেই নকশার ছবি প্রকাশ করে ট্রাম্প লেখেন,
নতুন মার্কিন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প


ওয়াশিংটন, ২৭ জুন (হি.স.) : মার্কিন স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংস্করণের নতুন মার্কিন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ সেই নকশার ছবি প্রকাশ করে ট্রাম্প লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট— 'স্বাগতম, তবে ভালো আচরণ করতে হবে!' তাঁর এই বার্তা ঘিরেও ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

ট্রাম্প প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, নতুন পাসপোর্টের প্রচ্ছদে সোনালি অলংকরণে তাঁর সরকারি প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে। প্রতিকৃতির চারপাশে রয়েছে ১৭৭৬ সালে স্বাক্ষরিত মার্কিন স্বাধীনতার ঘোষণাপত্রের অংশবিশেষ এবং মার্কিন জাতীয় পতাকার নকশা। পাসপোর্টে প্রেসিডেন্ট হিসেবে তাঁর স্বাক্ষরও সংযোজিত হয়েছে।

পাসপোর্টের ভেতরের একটি পাতায় স্থান পেয়েছে ঐতিহাসিক চিত্রকর্ম 'ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স'-এর আদলে তৈরি খোদাইচিত্র। তার নীচে লেখা রয়েছে 'United States of America 250', যা মার্কিন স্বাধীনতার ২৫০ বছর পূর্তিকে স্মরণ করেই যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন বিদেশ দফতর জানিয়েছিল, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সীমিত সংখ্যায় বিশেষ সংস্করণের পাসপোর্ট প্রকাশ করা হবে। সেই পাসপোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি প্রতিকৃতি-সহ একাধিক স্মারক নকশা রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande