
ভিক্টোরিয়া, ২৭ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ৩-দিনের সফরে সিশেলস পৌঁছেছেন। এদিন সকালেই নতুন দিল্লি থেকে বিশেষ বিমানে রওনা হন প্রধানমন্ত্রী, দুপুরেই তিনি পৌঁছে যান সিশেলসের ভিক্টোরিয়ায়। সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা আনুষ্ঠানিক গার্ড অফ অনার দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়েছেন।
বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছলে মনোমুগ্ধকর ভরতনাট্যম পরিবেশনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়; এই পরিবেশনায় ভগবান রামের বন্দনাগীতি বা ভজনের ভাবগাম্ভীর্যের সঙ্গে শিব তাণ্ডব স্তোত্রের মহিমান্বিত ও প্রাণবন্ত শক্তির এক অপূর্ব সংমিশ্রণ ঘটে, যা ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। এরপর সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনির সঙ্গে একই গাড়িতে চেপে সেশেলসের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে যান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনির সঙ্গে চারাগাছ রোপণ করেন প্রধানমন্ত্রী মোদী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ