শিশুদের ক্যান্সার চিকিৎসা পরিষেবাকে ২৭ শয্যার উন্নত চিকিৎসার পরিকাঠামো উন্নয়ন
কলকাতা, ২৭ জুন (হি. স.) : শিশুদের ক্যান্সার চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করতে ঠাকুরপুকুরের সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের শিশু বিভাগে ২৭ শয্যার উন্নত চিকিৎসা পরিকাঠামোর উদ্বোধন করল লায়ন্স ক্লাব অফ কলকাতা গ্র্যান্ড। মূ
সরোজ গুপ্ত ক্যান্সার


কলকাতা, ২৭ জুন (হি. স.) : শিশুদের ক্যান্সার চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করতে ঠাকুরপুকুরের সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের শিশু বিভাগে ২৭ শয্যার উন্নত চিকিৎসা পরিকাঠামোর উদ্বোধন করল লায়ন্স ক্লাব অফ কলকাতা গ্র্যান্ড। মূলতঃ তাদের ‘প্রীতম লায়নাথন’ উদ্যোগের আওতায় তৈরি হয়েছে ২১ শয্যার সাধারণ ওয়ার্ড এবং ৬ শয্যার সম্পূর্ণ স্বয়ংক্রিয় আইসিসিইউ। লায়ন্স ক্লাবের চার্টার প্রেসিডেন্ট প্রয়াত নিতু বেদ - এর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এই প্রকল্প বলে জানানো হয়েছে।

শনিবার সাধারণ ওয়ার্ডের উদ্বোধন করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সভাপতি এ. পি. সিং। আইসিসি ইউ - এর উদ্বোধন করেন প্রাক্তন আন্তর্জাতিক ডিরেক্টর সঙ্গীতা জাটিয়া। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর ডা. অর্ণব গুপ্ত, সম্পাদক অঞ্জন গুপ্ত, জেলা গভর্নর মঞ্জু চামারিয়া - সহ বিশিষ্ট অতিথিরা।

লায়ন্স ক্লাব অফ কলকাতা গ্র্যান্ড - এর সভাপতি অজিত বেদ এই প্রসঙ্গে বলেন, শিশু ক্যান্সার রোগীদের আরও উন্নত চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ. পি. সিংয়ের কথায়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী করা সম্ভব। প্রকল্পের অংশ হিসেবে হাসপাতাল চত্বরে ১০টি সৌরচালিত পথবাতিও বসানো হয়েছে। কর্পোরেট সংস্থা, সাধারণদাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande