শ্যামাপ্রসাদকে নিয়ে বছরভর কর্মসূচি রাজ্য সরকারের, জারি বিজ্ঞপ্তি
কলকাতা, ২৭ জুন (হি.স.): ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালনের কর্মসূচি গোটা বছর ধরে পালন করার সিদ্ধান্ত আগেই নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। গোটা রাজ্যের সব জেলা সদর, শিক্ষা প্রতিষ্ঠানে তা পালনের রূপরেখা তৈরি করা হয়েছে। শিক্ষা, জন পরিষ
শ্যামাপ্রসাদকে নিয়ে বছরভর কর্মসূচি রাজ্য সরকারের, জারি বিজ্ঞপ্তি


কলকাতা, ২৭ জুন (হি.স.): ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালনের কর্মসূচি গোটা বছর ধরে পালন করার সিদ্ধান্ত আগেই নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। গোটা রাজ্যের সব জেলা সদর, শিক্ষা প্রতিষ্ঠানে তা পালনের রূপরেখা তৈরি করা হয়েছে। শিক্ষা, জন পরিষেবা এবং দেশ গড়ার কাজে শ্যামাপ্রসাদের ভূমিকা জানানো হবে নতুন প্রজন্মকে। সেই লক্ষ্যে তিন পদক্ষেপ করল নবান্ন। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের লিখিত বার্তায় জানানো হয়েছে, জেলাশাসকের নেতৃত্বে নয় সদস্যের একটি কমিটি তৈরি হবে জেলায় জেলায়।

জেলা, মহকুমা, পুরসভা এবং ব্লক স্তরে প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন হবে। জনসংযোগ হবে পাঠাগার, সংগ্রহশালা এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলির মাধ্যমে। পাশাপাশি, সরকারি, সরকার পোষিত, সরকার অনুদানভুক্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, আইটিআইগুলিতেও কর্মসূচি পালিত হবে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তৃতা, স্কুলগুলিতে প্রবন্ধ, বিতর্ক, কুইজ ইত্যাদি হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande