শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ
হাওড়া, ৩ জুন (হি.স.): বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ। এদিন আগেই পৌঁঁছেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বৈঠকে সব মিলিয়ে ২০ জন তৃণমূল বিধায়ক এদিন হাজির হন।

বিধানসভায় সই বিতর্কে দলবিরোধী কাজের দায়ে যে ঋতব্রতকে তৃণমূল বহিষ্কার করেছিল, বুধবার সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেছেন ৫৮ জন তৃণমূল বিধায়ক। যার জেরে কার্যত ভাঙনের মুখে রাজ্যের প্রাক্তন শাসকদল। ঋতব্রতের সঙ্গে বিধায়ক সন্দীপন সাহাকেও বহিষ্কার করেছিল তৃণমূল। তার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর বৈঠকে ঋতব্রত-সন্দীপনদের পাশাপাশি হাজির হন কুণাল-ফিরহাদেরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

 rajesh pande