হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশি নাগরিকদের ভিড়, হোল্ডিং সেন্টারে পরিচয় যাচাই চলছে
বসিরহাট, ৩ জুন (হি. স.) : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকা বহু বাংলাদেশি নাগরিককে নিয়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বুধবার প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিভিন্ন হোল
হোল্ডিং সেন্টারে বাংলাদেশী


বসিরহাট, ৩ জুন (হি. স.) : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকা বহু বাংলাদেশি নাগরিককে নিয়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বুধবার প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিভিন্ন হোল্ডিং সেন্টারে কয়েকশো বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে এবং তাঁদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে।সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অতীতে ভারতে প্রবেশ করা কিছু বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই দেশের বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে বাদুড়িয়া, স্বরূপনগর-সহ একাধিক হোল্ডিং সেন্টারে তাঁদের রাখা হয়েছে। সেখানে ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক তথ্য এবং অন্যান্য পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে জানা গিয়েছে, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। শিশু, মহিলা ও পুরুষদের জন্য হোল্ডিং সেন্টারে খাবার, স্বাস্থ্যপরিষেবা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।প্রশাসনিক সূত্রে আরও জানা গেছে, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন থানা এলাকায় হোল্ডিং সেন্টার তৈরির প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তবে এই সংক্রান্ত সরকারি নির্দেশ বা সংখ্যার বিষয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande