'বন্দর' দেখে মুগ্ধ এষা দেওল, ভাই ববি দেওলের ছবির প্রশংসায় ভরালেন সমাজমাধ্যম
মুম্বই, ৫ জুন (হি.স.) : প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ববি দেওল অভিনীত ছবি ‘বন্দর’। মুক্তির ঠিক আগের দিন ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী এষা দেওল। বিশেষ মুহূর্তের একটি ছবি তিনি নিজের সমাজমাধ্যমে ভাগ কর
বন্দর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে বলিউড অভিনেত্রী এষা দেওল


মুম্বই, ৫ জুন (হি.স.) : প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ববি দেওল অভিনীত ছবি ‘বন্দর’। মুক্তির ঠিক আগের দিন ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী এষা দেওল। বিশেষ মুহূর্তের একটি ছবি তিনি নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। ছবিতে তাঁকে ববি দেওল ও তানিয়া দেওলের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে।

শুধু ছবিই নয়, পোস্টের ক্যাপশনেও ‘বন্দর’-এর ভূয়সী প্রশংসা করেছেন এষা। দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার অনুরোধও জানিয়েছেন তিনি। তাঁর এই পোস্ট ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।

পরিচালক অনুরাগ কাশ্যপের পরিচালনায় ‘বন্দর’ একটি ক্রাইম-থ্রিলারধর্মী ছবি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন সুদীপ শর্মা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবির গল্পে দেখা যায়, এক টেলিভিশন অভিনেতার সাজানো জীবন হঠাৎ ওলটপালট হয়ে যায় তাঁর বিরুদ্ধে ওঠা একটি যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে। সেই ঘটনার জেরে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের টানাপোড়েনই ছবির মূল বিষয়।

ছবিতে ববি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, স্বপ্না পাব্বি, সাবা আজাদ, রাজ বি. শেট্টি, ইন্দ্রজিৎ সুকুমারন এবং জিতেন্দ্র যোশী। বিশেষ চরিত্রে দেখা গিয়েছে ঋদ্ধি সেনকেও।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande