ক্যান্সার প্রতিরোধক হলুদ গুঁড়ো নিয়ে প্রচারে ঝড় তুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি
কলকাতা, ৫ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে নতুন ‘ক্যাচ হলুদ’ প্রচারাভিযান এবং পণ্যের পরিসর সম্প্রসারণের ঘোষণা করল ডিএস গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘ক্যাচ সল্ট অ্যান্ড স্পাইসেস’। শুক্রবার এই উপলক্ষে বাংলা চলচ্চিত্রের জনপ
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি হলুদ নিয়ে প্রচারে


কলকাতা, ৫ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে নতুন ‘ক্যাচ হলুদ’ প্রচারাভিযান এবং পণ্যের পরিসর সম্প্রসারণের ঘোষণা করল ডিএস গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘ক্যাচ সল্ট অ্যান্ড স্পাইসেস’। শুক্রবার এই উপলক্ষে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রথম আঞ্চলিক প্রচারাভিযানও শুরু করেছে সংস্থাটি।

এদিন সংস্থার দাবি, গত দু’বছরে পশ্চিমবঙ্গে ২০ শতাংশেরও বেশি বার্ষিক বৃদ্ধি অর্জন করেছে ‘ক্যাচ’। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান ও শিলিগুড়ি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও বিতরণ ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলার জন্য বিশেষভাবে তৈরি ‘ক্যাচ হলুদ’-এর বিজ্ঞাপনচিত্রে বাঙালির খাদ্যসংস্কৃতি, পারিবারিক আবেগ এবং ঐতিহ্যের সঙ্গে হলুদের নিবিড় সম্পর্ক তুলে ধরা হয়েছে। ‘কারণ খাবার শুধু মাত্র খাবার হয়ে না’— এই বার্তাকে সামনে রেখেই প্রচারাভিযানটি নির্মিত। টেলিভিশন, ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে এই প্রচার। পাশাপাশি, নতুন সিজনিং ও আঞ্চলিক স্বাদের একাধিক পণ্যও বাজারে আনছে সংস্থা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande