বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে নতুন বিধায়কদের জন্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম
কলকাতা, ২ জুলাই (হি. স.) : বিজেপি শাসিত নতুন সরকারের উদ্যোগেই চলতি মাসের ৩-৪ জুলাই বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে দুইদিন ধরে চলবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম । মোদ্দা কথায় - বিধায়কদের হাতে কলমে প্রশিক্ষণ শিবির। সূচনায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধান অত
আগামীকাল থেকে দুইদিনের প্রশিক্ষণ শিবির


কলকাতা, ২ জুলাই (হি. স.) : বিজেপি শাসিত নতুন সরকারের উদ্যোগেই চলতি মাসের ৩-৪ জুলাই বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে দুইদিন ধরে চলবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম । মোদ্দা কথায় - বিধায়কদের হাতে কলমে প্রশিক্ষণ শিবির। সূচনায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। সেইসঙ্গে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিং চৌধুরী, কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু উপস্থিত থাকছেন। সেইসঙ্গে উদ্বোধনী পর্বের অনুষ্ঠানে রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঞ্চে সূচনা পর্বে হাজির থাকতে চলেছেন। সেইসঙ্গে বক্তা তালিকায় নাম রয়েছে যথাক্রমে সতীশ মাহানা - (অধ্যক্ষ, উত্তরপ্রদেশ) , মিংমা নরবু শেরপা - (অধ্যক্ষ, সিকিম), নরেন্দ্র সিং তোমর - (অধ্যক্ষ, মধ্যপ্রদেশ), বাসুদেব দেবনানি - (অধ্যক্ষ, রাজস্থান), হরবিন্দার কল্যাণ - (অধ্যক্ষ, হরিয়ানা), রাহুল নর ওয়েকার - (অধ্যক্ষ, মহারাষ্ট্র) এবং সুরমা প্যাডি - (অধ্যক্ষ, ওড়িশা) এবং কবিন্দর সিং পাঠানিয়া - (অধ্যক্ষ, হিমাচল প্রদেশ) এর অধ্যক্ষ বক্তব্য রাখবেন। সেইসঙ্গে হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ এই প্রশিক্ষণ শিবিরে বক্তব্য উপস্থাপন করবেন। তাছাড়া বক্তা তালিকায় নাম রয়েছে লোকসভা সচিবালয়ের উৎপল কুমার সিং এর। এদিকে, বিধানসভার সচিবালয় সূত্রে ওই খবর জানিয়ে বলা হয়েছে যে, আগামীকাল থেকেই ২ দিনের বিধায়ক প্রশিক্ষণ কর্মসূচি একযোগেই নিউটাউনে এবং কলকাতা শহরে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফেও।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande