(আপডেট) রাজ্যের ৫০০টি থানায় ২৪ ঘণ্টা চালু হলো সাইবার হেল্প ডেস্ক, নারী সুরক্ষায় বিশেষ জোর নবান্নের
কলকাতা, ২ জুলাই (হি. স.) : অপরাধ দমনে ''জিরো টলারেন্স'' নীতিকে অগ্রাধিকার দিয়ে রাজ্য পুলিশের আধুনিকীকরণের লক্ষ্যে এক বড় পদক্ষেপ করল সরকার। রাজ্যের ২৩টি জেলার মোট ৫০০টি থানায় এবার থেকে ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবে ‘সাইবার হেল্প ডেস্ক’। বৃহস্পতিবার রাজ্য
নারী সুরক্ষার লক্ষ্যে ২১৩ টি মোটর সাইকেলে


কলকাতা, ২ জুলাই (হি. স.) : অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতিকে অগ্রাধিকার দিয়ে রাজ্য পুলিশের আধুনিকীকরণের লক্ষ্যে এক বড় পদক্ষেপ করল সরকার। রাজ্যের ২৩টি জেলার মোট ৫০০টি থানায় এবার থেকে ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবে ‘সাইবার হেল্প ডেস্ক’। বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা বিস্তারিতভাবে জানান রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজিপি) সিদ্ধিনাথ গুপ্তা।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা এবং রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল সহ উচ্চপদস্থ আধিকারিকরা। মূলত সাইবার প্রতারণা রুখতে এবং নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার যে দৃঢ় প্রতিজ্ঞ, এই উদ্যোগ তারই প্রতিফলন। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও আর্থিক সাহায্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এদিন থেকে দুটি বিশেষ পরিষেবার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে— প্রথমত, ‘ভিলেজ হেল্প ডেস্ক’ এবং দ্বিতীয়ত, রাজপথে নারীদের নিরাপত্তার জন্য বিশেষ ‘দুর্গা সুরক্ষা বাহিনী’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানান, এই হেল্প ডেস্ক ও বাহিনীতে বিশেষভাবে প্রশিক্ষিত নারী পুলিশকর্মীরা সর্বদা মোতায়েন থাকবেন। থানায় যেকোনো সময় জেনারেল ডায়েরি (জিডি) বা এফআইআর জমা দেওয়া যাবে। এর পাশাপাশি ভুক্তভোগীদের আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনে মানসিক স্বাস্থ্য পরিচর্যা বা কাউন্সেলিংয়ের সুবিধাও প্রদান করা হবে।

প্রসঙ্গত, নারী সুরক্ষায় পুলিশি টহলদারি আরও জোরদার করতে প্রতিটি জেলার কমিশনারেটের অধীনে বিশেষ দল গঠন করা হয়েছে এবং এই উদ্দেশ্যে রাজ্য পুলিশের হাতে ২১৩টি মোটরসাইকেল তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের স্পষ্ট বার্তা, সম্পূর্ণ মর্যাদাপূর্ণ পরিবেশে নারীদের সম্মান রক্ষা এবং সহানুভূতির সঙ্গেই সমস্ত অভিযোগ বিবেচনা করবে পুলিশ ও প্রশাসন। এই সামগ্রিক উদ্যোগের ফলে রাজ্য পুলিশের আধুনিকীকরণ আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande