সত্যবতী রাজা হরিশচন্দ্র হাসপাতাল পরিদর্শন দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ কুমার সিং বৃহস্পতিবার নারেলায় সত্যবতী রাজা হরিশচন্দ্র হাসপাতাল পরিদর্শন করেন। সেখানকার স্বাস্থ্য পরিষেবা-সহ বিভিন্ন বিষয়ে এদিন খোঁজখবর নেন তিনি। এই সময় নারেলার বিধায়ক রাজকরণ খত্রীও উপস্
সত্যবতী রাজা হরিশচন্দ্র হাসপাতাল পরিদর্শন দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর


নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ কুমার সিং বৃহস্পতিবার নারেলায় সত্যবতী রাজা হরিশচন্দ্র হাসপাতাল পরিদর্শন করেন। সেখানকার স্বাস্থ্য পরিষেবা-সহ বিভিন্ন বিষয়ে এদিন খোঁজখবর নেন তিনি। এই সময় নারেলার বিধায়ক রাজকরণ খত্রীও উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শনের সময় রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসা ব্যবস্থা নিয়ে তাঁদের মতামত নেন। পাশাপাশি, হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। কর্মকর্তাদের সময়োপযোগী, উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নির্দেশ দেন। তিনি রোগী-কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande