অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় ঘাটাল পৌরসভায় বিক্ষোভ, কর্মবিরতিতে পৌরকর্মীরা
ঘাটাল, ২ জুলাই (হি. স.): অন্নপূর্ণা যোজনার অর্থ না পাওয়ার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভায় বিক্ষোভ দেখালেন একদল উপভোক্তা। বৃহস্পতিবার পৌরসভায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতির জেরে দুপুর থেকে কর্মবিরতির ডাক দেন পৌরসভ
বিক্ষোভ


ঘাটাল, ২ জুলাই (হি. স.): অন্নপূর্ণা যোজনার অর্থ না পাওয়ার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভায় বিক্ষোভ দেখালেন একদল উপভোক্তা। বৃহস্পতিবার পৌরসভায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতির জেরে দুপুর থেকে কর্মবিরতির ডাক দেন পৌরসভার কর্মীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা নির্ধারিত নিয়ম মেনে আবেদনপত্র পূরণ করে পৌরসভায় জমা দিয়েছিলেন। কিন্তু পৌরসভার গাফিলতির কারণে সেই ফর্মের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে এখনও পর্যন্ত তাঁরা অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পাননি। এই কারণেই তাঁরা পৌরসভায় গিয়ে প্রতিবাদ জানান।অন্যদিকে, পৌরকর্মীদের দাবি, এদিন কয়েকজন বিক্ষোভকারী পৌরসভায় ঢুকে চিৎকার-চেঁচামেচি করেন এবং কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন। কর্মপরিবেশ বিঘ্নিত হওয়ায় প্রতিবাদস্বরূপ তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত নেন।পৌরকর্মী সুচরিতা মণ্ডল ও শিশির কুমার পোড়ে জানান, কর্মীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার স্বার্থেই এই কর্মবিরতি। অন্যদিকে, উপভোক্তা সুষমা মণ্ডলের দাবি, দীর্ঘদিন ধরে আবেদন জমা দেওয়ার পরও টাকা না পাওয়ায় বাধ্য হয়েই তাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande