রবিবার ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
কলকাতা, ২ জুলাই (হি.স.): মেরামতির জন্য আগামী রবিবার ফের ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। জানা গেছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) কর্তৃপক্ষের উদ্যোগে ওই সেতুর কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করা হবে। সেই কারণেই
রবিবার ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু


কলকাতা, ২ জুলাই (হি.স.): মেরামতির জন্য আগামী রবিবার ফের ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। জানা গেছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) কর্তৃপক্ষের উদ্যোগে ওই সেতুর কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করা হবে। সেই কারণেই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই সেতুতে সমস্ত রকমের যান চলাচল বন্ধ রাখা হবে। তবে, যানজট এড়াতে সাধারণ মানুষের সুবিধার জন্য একগুচ্ছ বিকল্প রুট বা ট্রাফিক ডাইভারশন ঘোষণা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande