দলত্যাগীদের সমাবেশের স্বল্পতা দেখে উপহাস অভিষেকের
কলকাতা, ২১ জুলাই (হি.স.) : নির্বাচনে হারের পর দলের বহু নেতা শিবির বদলেছেন। এদিন তাঁদের কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডের পালটা সভার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আস
দলত্যাগীদের সমাবেশের স্বল্পতা দেখে উপহাস অভিষেকের


কলকাতা, ২১ জুলাই (হি.স.) : নির্বাচনে হারের পর দলের বহু নেতা শিবির বদলেছেন। এদিন তাঁদের কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডের পালটা সভার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়ো রোডে, ক'টা লোক রয়েছে৷ গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময় এর থেকে বেশি লোক হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আসল শক্তি বলে দাবি করে অভিষেক বলেন, তাঁর শক্তি তাঁর শিকড়ে। একইভাবে তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় । যাঁরা দলের দুর্দিনে দল ছেড়েছেন, তাঁদের আর দলে না-নেওয়ার আর্জি জানিয়ে দলনেত্রীর উদ্দেশে তিনি বলেন, যারা গেছে, আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন না ।

দলত্যাগীদের 'গদ্দার' আখ্যা দিয়ে অভিষেক বলেন, ইতিহাস, প্রতিকূলতার বিরুদ্ধে প্রলোভনকে উপেক্ষা করে যারা লড়াই করে, ইতিহাস তাদের সমর্থন করে, গদ্দারদের সমর্থন করে না।

২০২৪-এর নির্বাচনের প্রসঙ্গ টেনে এদিন বিজেপিকে নিশানা করেন তিনি । একইসঙ্গে তোপ দাগেন দলত্যাগীদের উদ্দেশে । অভিষেক বলেন, যারা মমতা ব্যানার্জির ছবিকে পিছনে রেখে আর জোড়া ফুল চিহ্নটাকে সামনে রেখে ২০২৪-এ নির্বাচনে জিতেছে, তারা বলছে আমরা এখন এনডিএ-কে সমর্থন করব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande