গাজিয়াবাদ-নয়াদিল্লি রুটে লাইনচ্যুত মালগাড়ির ৬টি বগি; হতাহতের খবর নেই, ব্যাহত ট্রেন চলাচল
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): গাজিয়াবাদ-নয়াদিল্লি রুটে একটি মালগাড়ির ছ''টি বগি লাইনচ্যুত হওয়ায় মঙ্গলবার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঘটনার পর রেলের তরফে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পাশ
প্রতীকী ছবি


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): গাজিয়াবাদ-নয়াদিল্লি রুটে একটি মালগাড়ির ছ'টি বগি লাইনচ্যুত হওয়ায় মঙ্গলবার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঘটনার পর রেলের তরফে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এছাড়াও, বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিন উত্তর রেল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই সংশ্লিষ্ট বিভাগের ডিআরএম, এডিআরএম এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকাজ তদারকি করেন তাঁরা। রেলের তরফে জানানো হয়েছে, এই ঘটনার জেরে মোট ৫৩টি ট্রেনের চলাচল প্রভাবিত হয়েছে। এর মধ্যে ২৪টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, ১৬টি ট্রেন সম্পূর্ণ বাতিল ও ৫টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। এছাড়াও, ৮টি ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande