একুশে জুলাইয়ে হাওড়া স্টেশনে উধাও চেনা ভিড়, নেই তৃণমূলের অভ্যর্থনা মঞ্চ ও মিছিল
হাওড়া, ২১ জুলাই (হি. স.): একসময় একুশে জুলাই এলেই হাওড়া স্টেশন ও ফেরিঘাট চত্বর জুড়ে দেখা যেত হাজার হাজার মানুষের ঢল। বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের ভিড়ে মুখর হয়ে উঠত গোটা এলাকা। তবে এ বছর সেই পরিচিত ছবি আর দে
একুশে জুলাই মঞ্চ


হাওড়া, ২১ জুলাই (হি. স.): একসময় একুশে জুলাই এলেই হাওড়া স্টেশন ও ফেরিঘাট চত্বর জুড়ে দেখা যেত হাজার হাজার মানুষের ঢল। বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের ভিড়ে মুখর হয়ে উঠত গোটা এলাকা। তবে এ বছর সেই পরিচিত ছবি আর দেখা গেল না।মঙ্গলবার সকাল পর্যন্ত হাওড়া স্টেশন ও সংলগ্ন ফেরিঘাট এলাকায় ছিল কার্যত জনশূন্য পরিবেশ। অন্যান্য বছরের মতো কোথাও তৃণমূল কংগ্রেসের পতাকা, লাউডস্পিকার বা কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়েনি। ছিল না কোনও অভ্যর্থনা মঞ্চ কিংবা আগত প্রতিনিধিদের জন্য খাবার ও বিশ্রামের ব্যবস্থাও।প্রতি বছর একুশে জুলাই উপলক্ষে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কর্মী-সমর্থক হাওড়া স্টেশনে এসে ফেরিঘাটের লঞ্চে চেপে কলকাতার শহিদ সমাবেশে যোগ দিতেন। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাঁদের স্বাগত জানাতে বিশেষ মঞ্চ তৈরি করা হতো। কিন্তু এ বছর সকাল আটটা পর্যন্ত কোনও জেলার মিছিল বা সংগঠিত কর্মী-সমর্থকদের উপস্থিতি দেখা যায়নি।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবারের একুশে জুলাইয়ের চিত্র যে অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন, হাওড়া স্টেশন ও ফেরিঘাটের নির্জন পরিবেশই যেন তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande