আইআইএম গুয়াহাটিতে এমবিএ-র প্রথম শিক্ষাবর্ষের সূচনা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ২১ জুলাই (হি.স.) : ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট গুয়াহাটি’ (আইআইএম গুয়াহাটি)-তে এমবিএ পাঠক্রমের প্রথম শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এর মাধ্যমে দেশের ২২-তম আইআইএম হিসেবে আইআইএম গুয়া
বক্তব্য পেশ করছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা


এমবিএ-র প্রথম শিক্ষাবর্ষের সূচনা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মার


গুয়াহাটি, ২১ জুলাই (হি.স.) : ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট গুয়াহাটি’ (আইআইএম গুয়াহাটি)-তে এমবিএ পাঠক্রমের প্রথম শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এর মাধ্যমে দেশের ২২-তম আইআইএম হিসেবে আইআইএম গুয়াহাটির আনুষ্ঠানিক শিক্ষাযাত্রা শুরু হলো।

আইআইএম গুয়াহাটিতে এমবিএ পাঠক্রমের প্রথম শিক্ষাবর্ষের সূচনা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু, বিধায়ক হিমাংশু শেখর বৈশ্য সহ বহুজন।

প্রথম ব্যাচে মোট ৫২ জন শিক্ষার্থী নিয়ে এমবিএ কোর্সের যাত্রা শুরু হয়েছে। শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, আইআইএম গুয়াহাটির প্রতিষ্ঠা অসমের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই প্রতিষ্ঠান এমন এক নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলবে, যাঁরা ভবিষ্যতে রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু বলেন, আইআইএম গুয়াহাটির সূচনার মাধ্যমে অসমে বিশ্বমানের ব্যবস্থাপনা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা এই নতুন শিক্ষাযাত্রার সর্বোচ্চ সদ্ব্যবহার করে নিজেদের দক্ষতা বিকাশে সফল হবে।

প্রসঙ্গত, কামরূপ (গ্রামীণ) জেলার অন্তৰ্গত মরাভিটা এবং দীঘলকুচি গ্রামে মোট ৫৭৪ বিঘা জমির উপর আইআইএম গুয়াহাটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ চলছে। নির্মাণ সম্পূর্ণ হলে এটি উত্তর-পূর্বাঞ্চলে আইআইটি শিক্ষাক্ৰম, উদ্ভাবন এবং উদ্যোগ বিকাশের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande