আইএসএফ কর্মীর বাড়ির সামনে হুমকি চিঠি ও সাদা থান, আতঙ্কে পরিবার
উত্তর ২৪ পরগনা, ২১ জুলাই (হি. স.): উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার পিফা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় এক আইএসএফ কর্মীর বাড়ির সামনে হুমকি চিঠি ও সাদা থান পড়ে থাকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন আইএসএফ কর্মী সাঈদ
আইএসএফ কর্মীকে চিঠি


উত্তর ২৪ পরগনা, ২১ জুলাই (হি. স.): উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার পিফা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় এক আইএসএফ কর্মীর বাড়ির সামনে হুমকি চিঠি ও সাদা থান পড়ে থাকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন আইএসএফ কর্মী সাঈদ হাসান মোল্লা ও তাঁর পরিবারের সদস্যরা।সাঈদ হাসান মোল্লার দাবি, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি বাড়ির সামনে একটি সাদা থান, ধূপকাঠি এবং প্রাণনাশের হুমকি দিয়ে লেখা চিঠি দেখতে পান। সাঈদের অভিযোগ, এর আগেও তাঁকে বাড়িছাড়া করা হয়েছিল এবং সে সময়ও এলাকার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই এবারের ঘটনাতেও তিনি তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তবে তাঁর অভিযোগের স্বপক্ষে স্বাধীনভাবে কোনও প্রমাণ মেলেনি।ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় সিপিআই(এম)-এর পঞ্চায়েত সদস্য মীরকাশেম মোল্লা। অন্যদিকে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, সেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande