শিলিগুড়ি পুরনিগমের কর আদায়ে বাধা ও মারধর, গ্রেফতার তৃণমূল যুব নেতা
শিলিগুড়ি, ২১ জুলাই (হি.স.): শিলিগুড়ি পুরনিগমের কর আদায়ের কাজে বাধা এবং টেন্ডার প্রাপককে মারধরের গুরুতর অভিযোগে ভক্তি নগর থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের এক যুব নেতাকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম সঞ্জয় লিম্বু, যিনি ডাবগ্রাম এলাকার বাসিন্দা। এই ঘ
শিলিগুড়ি পুরনিগমের কর আদায়ে বাধা ও মারধর, গ্রেফতার তৃণমূল যুব নেতা


শিলিগুড়ি, ২১ জুলাই (হি.স.): শিলিগুড়ি পুরনিগমের কর আদায়ের কাজে বাধা এবং টেন্ডার প্রাপককে মারধরের গুরুতর অভিযোগে ভক্তি নগর থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের এক যুব নেতাকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম সঞ্জয় লিম্বু, যিনি ডাবগ্রাম এলাকার বাসিন্দা। এই ঘটনায় শিলিগুড়ির সালুগাড়া হাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে সালুগাড়া হাটে পুরনিগমের নিয়ম অনুযায়ী কর আদায় করতে নতুন টেন্ডার প্রাপক রঞ্জিত পারিদা গিয়েছিলেন। সেই সময় সঞ্জয় লিম্বু নিজের সমর্থকদের নিয়ে সেখানে পৌঁছায় এবং কর আদায়ে বাধা দেয়। স্থানীয় সূত্রের খবর, সালুগাড়া হাটে বেআইনি তোলাবাজি নিয়ে গত কয়েক মাস ধরে সঞ্জয় ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। এর আগেও এক টেন্ডার প্রাপকের সঙ্গে এই দলের নাম জড়িয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলিগুড়ি পুরনিগম পুনরায় টেন্ডার জারি করে, যার দায়িত্ব পান রঞ্জিত পারিদা।

তবে নতুন টেন্ডার পাওয়ার পরেও সঞ্জয় লিম্বু ও তার সমর্থকদের দৌরাত্ম্য কমেনি। সোমবারের ঘটনায় আহত রঞ্জিত পারিদা ভক্তি নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে সঞ্জয়কে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে অভিযুক্ত তৃণমূল যুব নেতাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করতে তৎপর রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande