প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগে যুবক গ্রেফতার, বারাসাত আদালতে তোলা হয়
বারাসাত, ২৫ জুলাই (হি. স.):-প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালিয়ে সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসাতের বাদু এলাকার বাসিন্দা সৌমিক চ্যাটার্জিকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। শনিবার সকালে বিজেপির পক্ষ থেকে বারাস
ভাইরাল ছবি


বারাসাত, ২৫ জুলাই (হি. স.):-প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালিয়ে সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসাতের বাদু এলাকার বাসিন্দা সৌমিক চ্যাটার্জিকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। শনিবার সকালে বিজেপির পক্ষ থেকে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তার ভিত্তিতেই পুলিশ ব্যবস্থা নেয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শিয়ালদহে একটি আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন সৌমিক চ্যাটার্জি। অভিযোগ, সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে সিগারেট জ্বালিয়ে সেই দৃশ্যের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।শনিবার সকালে বিজেপির প্রতিনিধিরা বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সৌমিক চ্যাটার্জিকে গ্রেফতার করে। তাঁকে এদিন বারাসাত আদালতে তোলা হয় বলে পুলিশ জানিয়েছে।এদিকে অভিযুক্তের বাবা সংবাদমাধ্যমের সামনে বলেন, তাঁর ছেলে অন্যায় করেছে। আইন অনুযায়ী যে শাস্তি হবে, তা তাঁদের মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তিনি আরও জানান, আইন নিজের গতিতেই চলুক এবং আদালত যে সিদ্ধান্ত নেবে, তাঁদের পরিবার তা মেনে নেবে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া ছবি ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande