গোবরডাঙ্গা হিন্দু কলেজে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার, বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তেজনা
গোবরডাঙ্গা, ২৫ জুলাই (হি. স.) : উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা হিন্দু কলেজে এক অস্থায়ী শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে শনিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, ক্লাস চলাকালীন এবং টিউশন পড়ানোর নাম করে বাড়িতে ডেকে নিয়ে ওই শ
গবরডাঙ্গা হিন্দু কলেজ


গোবরডাঙ্গা, ২৫ জুলাই (হি. স.) : উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা হিন্দু কলেজে এক অস্থায়ী শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে শনিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, ক্লাস চলাকালীন এবং টিউশন পড়ানোর নাম করে বাড়িতে ডেকে নিয়ে ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করতেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা।অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের গায়ে ও বুকে হাত দেওয়া এবং জোর করে আপত্তিকর প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অসদাচরণ করতেন। এদিন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, তাঁকে জুতোর মালা পরানো হয়, মুখে কাদা মাখানো হয়, ডিম ছোড়া হয় এবং ঝাঁটা দিয়ে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত শিক্ষক প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তবে এই দাবি সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়। তাঁর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande