ডোমজুড়ে জলার মাঠে অজ্ঞাত যুবকের দেহ উদ্ধার, খুন করে ফেলে দেওয়ার সন্দেহ পুলিশের
হাওড়া, ২৫ জুলাই (হি. স.) : হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত উত্তর সাহাপাড়া মুহারি ওয়ান এলাকার একটি জলার মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবককে অন্য কোথাও
মৃতদেহ উদ্ধার


হাওড়া, ২৫ জুলাই (হি. স.) : হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত উত্তর সাহাপাড়া মুহারি ওয়ান এলাকার একটি জলার মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবককে অন্য কোথাও খুন করে নির্জন ওই এলাকায় দেহ ফেলে দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ কয়েকজন বাসিন্দা মাঠের ধারে জলার পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে ডোমজুড় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তাঁর পরনে ছিল জিন্সের প্যান্ট ও গেঞ্জি। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। প্রাথমিক পর্যবেক্ষণে দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পুলিশের আশা, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে। এদিকে দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায় এবং এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande