
কলকাতা, ২৭ জুলাই (হি.স.): পাঁচ বছর আগের পুরনো এক মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে শর্তসাপেক্ষে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট। বীরভূমে ইটভাটায় লুটের অভিযোগে দায়ের হওয়া মামলায় অনুব্রত মণ্ডলের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। শর্তসাপেক্ষে এদিন তাঁর আগাম জামিন মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জামিনের ক্ষেত্রে তদন্তে সহযোগিতার শর্ত আরোপ করা হয়েছে। ২০২১ সালে একটি ইটভাটা থেকে প্রায় ৩০ হাজার ইট লুটের অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলায় সোমবার আগাম জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। এর আগে সিউড়ি আদালত এই মামলায় অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন অনুব্রত। সোমবার সেই আবেদনের শুনানিতে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে হাই কোর্ট।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ