পুরসভার উন্নয়নে গতি আনতে বিধায়কদের বৈঠক, আরামবাগে শীঘ্রই প্রশাসক নিয়োগের ইঙ্গিত
আরামবাগ, ২৭ জুলাই (হিসা): আরামবাগ পুরসভার উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে সোমবার পুরসভার এগজিকিউটিভ অফিসারসহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ
আরামবাগ পৌরসভা


আরামবাগ, ২৭ জুলাই (হিসা): আরামবাগ পুরসভার উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে সোমবার পুরসভার এগজিকিউটিভ অফিসারসহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।

বৈঠকে পুরসভার চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অভিযোগ তোলা হয়, রাজ্যে সরকার পরিবর্তনের পর শাসকদল পরিচালিত একাধিক পঞ্চায়েত ও পুরসভায় প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বহু জায়গায় প্রধান, উপপ্রধান, পুরপ্রধান ও চেয়ারম্যান নিয়মিত দফতরে না আসায় সাধারণ মানুষ প্রয়োজনীয় নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এই পরিস্থিতির কথা বিবেচনা করে আরামবাগ পুরসভায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। সূত্রের খবর, পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে পাঠিয়েছিলেন দুই বিধায়ক। সেই প্রস্তাবগুলির অনুমোদন আসায় এখন বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরি করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ পুর মণ্ডলের বিজেপি সভাপতি সুমন তিওয়ারি, কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, উপাসক দে এবং সৌভিক কুণ্ডুসহ অন্যান্যরা।

পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, পুরসভার উন্নয়নের জন্য আমরা মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে একাধিক প্রস্তাব পাঠিয়েছিলাম। সেই প্রস্তাবগুলির অনুমোদন এসেছে। এখন বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরি করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণেই আজকের এই বৈঠক।

অন্যদিকে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ বলেন, ডিএম ও এসডিও প্রশাসকের জন্য নাম সুপারিশ করে রাজ্যে পাঠাবেন। চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে। দীর্ঘদিন ধরে পুরসভার চেয়ারম্যান দফতরে না আসায় অনেক উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। তাই খুব শীঘ্রই আরামবাগ পুরসভায় প্রশাসক নিয়োগ করা হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande