২৯ জুলাই চাকদহে পালিত হবে ‘জুট ডে’: পাটচাষীদের সংবর্ধনা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন
কলকাতা, ২৭ জুলাই (হি. স.): চলতি মাসের ২৯ তারিখ, অর্থাৎ আগামী বুধবার ‘জুট ডে’ উদযাপন উপলক্ষে পাটচাষীদের জন্য সংবর্ধনা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নদিয়া জেলার চাকদহে। ‘দ্য জুট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড’-এর উদ্যোগে এবং ‘ন্যাশনাল
নদীয়া জেলার চাকদহে জুট - ডে উদযাপন


কলকাতা, ২৭ জুলাই (হি. স.): চলতি মাসের ২৯ তারিখ, অর্থাৎ আগামী বুধবার ‘জুট ডে’ উদযাপন উপলক্ষে পাটচাষীদের জন্য সংবর্ধনা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নদিয়া জেলার চাকদহে। ‘দ্য জুট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড’-এর উদ্যোগে এবং ‘ন্যাশনাল জুট বোর্ড’-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সেখানেই অনুষ্ঠিত হবে।

সরকারি সূত্রে খবর, নদিয়া জেলার চাকদহ জেসিআই ডিপিসি প্রাঙ্গণে এই ‘জুট ডে’ উদযাপনের বিশেষ আয়োজন করা হয়েছে। প্রাকৃতিক ও পরিবেশবান্ধব পাটের গুরুত্ব, পাটচাষিদের স্বার্থরক্ষা এবং টেকসই উন্নয়নে পাটশিল্পের অবদান তুলে ধরাই মূলত এই কর্মসূচির প্রথম ও প্রধান উদ্দেশ্য।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতী পদ্মিনী সিংলা। প্রসঙ্গত, অনুষ্ঠানে পাটশিল্পের বিকাশ, সরকারি নানা উদ্যোগ এবং পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ জীবিকার ক্ষেত্রে পাটের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোকপাত করা হবে।

এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন সাধারণ মানুষের কাছে পাটশিল্পের গুরুত্ব ও সরকারি বিভিন্ন ভাবনার বার্তা আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande