জাতীয় পতাকা হাতে কলকাতায় মিছিল বিজেপির
কলকাতা, ২৭ জুলাই (হি.স.): নিট-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় ছাত্রদের মিছিলের পাল্টা সোমবার জাতীয় পতাকা হাতে পথে নামল বিজেপি। এদিন মিছিল ছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। মূলত, বিজেপি–র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার ডাকে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। আন্দ
জাতীয় পতাকা হাতে কলকাতায় মিছিল বিজেপির


কলকাতা, ২৭ জুলাই (হি.স.): নিট-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় ছাত্রদের মিছিলের পাল্টা সোমবার জাতীয় পতাকা হাতে পথে নামল বিজেপি। এদিন মিছিল ছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। মূলত, বিজেপি–র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার ডাকে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। আন্দোলনের নামে শহরে যাতে অশান্তি ছড়ানো না হয়, সেই দাবি তুলে জাতীয় পতাকা হাতে মিছিল করে বিজেপি। আয়োজকদের দাবি, একটি মাত্র জেলার ডাকে এই মিছিলে ব্যাপক ভিড় হয়েছিল।

উল্লেখ্য, নিট কেলেঙ্কারির প্রতিবাদে গত শুক্রবার পথে নেমেছিল এসএফআই-সহ একাধিক বাম ছাত্র সংগঠন। ধর্মতলায় ওই মিছিলের খবর করতে গিয়ে একাধিক সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন। সেই মিছিল থেকে হিংসা ছড়ানো, সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে সোমবার পথে নামলো বিজেপি। প্রসঙ্গত, সাংবাদিকদের হেনস্থা ও মারধর করার অভিযোগে ইতিমধ্যেই ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গুন্ডাদমন আইনের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande