শিলিগুড়িতে বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
শিলিগুড়ি, ২৭ জুলাই (হি.স.): দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড় স্বস্তি পেলেন শিলিগুড়িবাসী। সোমবার সন্ধ্যায় বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহাত্মা গান্ধী মোড় থেকে এই বহুল প্রতীক্ষিত ফ্লাইওভারটির শু
ফ্লাইওভারের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী


শিলিগুড়ি, ২৭ জুলাই (হি.স.): দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড় স্বস্তি পেলেন শিলিগুড়িবাসী। সোমবার সন্ধ্যায় বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহাত্মা গান্ধী মোড় থেকে এই বহুল প্রতীক্ষিত ফ্লাইওভারটির শুভ সূচনা করা হয়।

উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে নবনির্মিত ফ্লাইওভারটিতে হেঁটে পরিদর্শন করেন। এরপর মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েনের কারণে এই প্রকল্পের কাজে কিছুটা দেরি হয়েছিল। তিনি ঘোষণা করেন, আগামী দিনে রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ৫০০টি নতুন রেলওয়ে ওভারব্রীজ তৈরি করা হবে।

উত্তরবঙ্গের উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, এই অঞ্চলে ব্যাপক হারে উন্নয়নমূলক কাজ চালানো হবে। স্থানীয় বাসিন্দাদের যাতে সরকারি কাজের জন্য বারবার কলকাতায় ছুটতে না হয়, তার জন্য উত্তরকন্যায় বিভিন্ন সরকারি দফতরের কার্যালয় চালু করা হবে।

এই ফ্লাইওভারটি চালু হওয়ার ফলে শহরের অন্যতম ব্যস্ত এলাকা বর্ধমান রোডের যানজট সমস্যা অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande