মহেশতলায় কারখানার বয়লার বিস্ফোরণে মৃত্যু এক শ্রমিকের
দক্ষিণ ২৪ পরগনা, ২৭ জুলাই (হি.স.): মহেশতলার আসুতি কালিতলা থানার চট্টা এলাকার একটি জিন্স তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম অশোক সহিস। জানা গিয়েছে, কারখানায় কাজ চলাকালীন আচমকাই বিকট শব্দে বয়লারটিতে বিস্ফোরণ
মহেশতলায় কারখানার বয়লার বিস্ফোরণে মৃত্যু এক শ্রমিকের


দক্ষিণ ২৪ পরগনা, ২৭ জুলাই (হি.স.): মহেশতলার আসুতি কালিতলা থানার চট্টা এলাকার একটি জিন্স তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম অশোক সহিস। জানা গিয়েছে, কারখানায় কাজ চলাকালীন আচমকাই বিকট শব্দে বয়লারটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হন অশোক সহিস। স্থানীয় সূত্রে খবর, এখানে মূলত জিনসের প্যান্ট রং করার কাজ করা হয়। সেই কারণে বয়লারে জিনস পরিষ্কার করার জন্য জল গরম করা হচ্ছিল। তখনই আচমকা এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার টিনের শেডের একাংশ উড়ে যায়। এই ঘটনায় গুরুতর আহত হন অশোক সহিস। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande