প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, শোকস্তব্ধ বলিউড
মুম্বই, ২৮ জুলাই (হি.স.): প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা সুনীল আনন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর লন্ডনের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। উল্ল
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, শোকস্তব্ধ বলিউড


মুম্বই, ২৮ জুলাই (হি.স.): প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা সুনীল আনন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর লন্ডনের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, যে হাসপাতালে সুনীল আনন্দের মৃত্যু হয়েছে, সেই হাসপাতালেই প্রয়াত হয়েছিলেন তাঁর বাবা, কিংবদন্তি অভিনেতা দেব আনন্দ। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমেও অনুরাগী ও শুভানুধ্যায়ীরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে সুনীল আনন্দের ভাইঝি জিনা নারাং এক বিবৃতিতে সকলের সমবেদনা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদনও জানিয়েছেন।

দেব আনন্দ ও কল্পনা কার্তিক-এর একমাত্র পুত্র সুনীল আনন্দ ১৯৮৪ সালে বাবার পরিচালিত ‘আনন্দ অউর আনন্দ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। পরে ‘ম্যায় তেরে লিয়ে’ এবং ‘কার থিফ’ ছবিতেও অভিনয় করেন। তবে বাবার মতো সাফল্য অর্জন করতে না পারায় পরবর্তী সময়ে অভিনয় থেকে সরে এসে পারিবারিক প্রযোজনা সংস্থা নবকেতন ফিল্মস-এর দায়িত্ব গ্রহণ করেন এবং দেব আনন্দের চলচ্চিত্র ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande