প্রিয়াঙ্কার বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও ক্ষমা চাওয়ার দাবি প্রহ্লাদ জোশীর
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): লোকসভায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরার বক্তব্য ঘিরে বিতর্ক আরও তীব্র হল। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী মঙ্গলবার প্রিয়াঙ্কার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া
প্রিয়াঙ্কার বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও ক্ষমা চাওয়ার দাবি প্রহ্লাদ জোশীর


নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): লোকসভায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরার বক্তব্য ঘিরে বিতর্ক আরও তীব্র হল। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী মঙ্গলবার প্রিয়াঙ্কার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রিয়াঙ্কার সংসদের কাছে ক্ষমা চাওয়া উচিত।

প্রহ্লাদ জোশী বলেন, “প্রিয়াঙ্কাজির উচিত ছিল তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করে তবেই তা সংসদে বলা। যে ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যে কেউ যা খুশি বলে পার পেয়ে যেতে পারে না। আমি তাঁর সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করছি। তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা উচিত এবং অবশ্যই ক্ষমা চাইতে হবে।”

প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁস রোধে সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় প্রিয়াঙ্কা গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী যে নতুন শিক্ষামন্ত্রীকে নিয়োগ করেছেন, তিনি এক গর্ভবতী মহিলাকে ধর্ষণের ঘটনায় দোষীদের মুক্তি নিয়ে সম্মতি জানিয়েছিলেন এবং তাতে সন্তোষও প্রকাশ করেছিলেন। এই মন্তব্যের পরই কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আপত্তি জানিয়ে বলেন, এ ধরনের বক্তব্য একজন ব্যক্তির চরিত্রহননের সামিল। তিনি মন্তব্যগুলি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া এবং প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande