
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে যে জনরোষ গড়ে উঠেছে তা পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়ের প্রত্যক্ষ নিদর্শন। ওই এলাকায় মানুষের প্রাথমিক অধিকার যে প্রশাসনিক চাপে লঙ্ঘিত হচ্ছে, তা বিক্ষোভ থেকেই প্রমাণিত।
রণধীর জয়সওয়াল আরও বলেন, আমরা সবাই জানি, পাকিস্তান কয়েক দশক ধরে ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দিয়ে আসছে। ভারতের জনগণ—যার মধ্যে 'জেন জি'-এর তরুণরাও রয়েছেন—দাবি জানিয়ে আসছেন, পাকিস্তানের মদতপুষ্ট এই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অবসান ঘটাতেই হবে। আমরা আশা করি, ওপার থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ