সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃতদের শর্তসাপেক্ষে জামিন
কলকাতা, ২৮ জুলাই (হি.স.): ধর্মতলায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃত ১৬ জনকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত। মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে প্রথমে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পরেই বদলে গেল সেই রায়। পরে আবার ধৃ
সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃতদের শর্তসাপেক্ষে জামিন


কলকাতা, ২৮ জুলাই (হি.স.): ধর্মতলায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃত ১৬ জনকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত। মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে প্রথমে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পরেই বদলে গেল সেই রায়। পরে আবার ধৃতদের আইনজীবীদের আবেদনে সুপ্রিম কোর্টের সেই নির্দেশের প্রেক্ষিতে বিচারক এ দিন পুনরায় শুনানি করেন। রাজ্য সরকারের সম্মতির ভিত্তিতে সমস্ত ধৃতকে জামিন মঞ্জুর করেছেন বিচারক।

উল্লেখ্য, গত শুক্রবার বাম ছাত্র সংগঠনের ডাকে নিট কেলেঙ্কারির প্রতিবাদে একটি মিছিলে সাংবাদিকরা খবর করতে গিয়ে আক্রান্ত হন। সেই ঘটনায় মোট ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ২৬ জুলাই তাঁদের আদালতে তোলা হলে দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার ধৃতদের ফের তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande