গুয়াহাটির বেতকুচিতে ট্রাকের ধাক্কায় হত দুই
গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : গুয়াহাটি মহানগরীর বেতকুচি এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি ট্রাক রাস্তার ধারে দণ্ডায়মান অপর একটি ট্রাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই চালক
গুয়াহাটির বেতকুচিতে ট্রাকের ধাক্কায় হত দুই


গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : গুয়াহাটি মহানগরীর বেতকুচি এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি ট্রাক রাস্তার ধারে দণ্ডায়মান অপর একটি ট্রাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই চালক ও খালাসির মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে খানাপাড়ামুখী লেনে দুর্ঘটনাটি ঘটেছে। ডব্লিউবি ৫৭ ই ৫৫০৭ নম্বরের একটি ১৬ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নম্বরপ্লেটবিহীন দণ্ডায়মান একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় চলন্ত ট্রাকের চালক ও খালাসি ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া প্রচণ্ড সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

দুর্ঘটনার পর ব্যস্ত জাতীয় সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। সৃষ্টি হয় প্রচণ্ড যানজটের। খবর পেয়ে গড়চুক থানার ট্রাফিক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে যানজট নিয়ন্ত্রণে এনে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। নিহত দুজনকে উদ্ধার করে তাদের ময়নাতদন্ত করতে সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande