টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়িতে পুলিশের জোর তল্লাশি
মহম্মদ বাজার, ৩০ জুলাই (হি. স.) : কয়লা ও বালি কারবারে নাম জড়ানো ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী তথা ম্যানেজার কাউসার মোল্লার বাড়িতেও তল্লাশি অভিযান শুরু করল মহম্মদ বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে একদিকে যখন সিউড়িত
টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়িতে পুলিশের জোর তল্লাশি


মহম্মদ বাজার, ৩০ জুলাই (হি. স.) : কয়লা ও বালি কারবারে নাম জড়ানো ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী তথা ম্যানেজার কাউসার মোল্লার বাড়িতেও তল্লাশি অভিযান শুরু করল মহম্মদ বাজার থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে একদিকে যখন সিউড়িতে টুলু মণ্ডলের নিজস্ব বাসভবনে কেন্দ্রীয় বা রাজ্য পুলিশের তল্লাশি অভিযান চলছিল, ঠিক সেই সময়ই তাঁর ম্যানেজার কাউসার মোল্লার বাড়িতেও হানা দেয় তদন্তকারী দল। শুধু তাই নয়, তল্লাশি চালানো হয় টুলু মণ্ডলের একটি অনুষ্ঠান ভবনেও।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কাউসার মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে বেআইনি লেনদেন সংক্রান্ত বহু গুরত্বপূর্ণ নথিপত্র এবং বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থ উদ্ধার হতে পারে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande