ডিমাসা ভাষাকে সরকারি স্বীকৃতি : মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন দেবোলালের, মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান
হাফলং (অসম), ৩০ জুলাই (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে ডিমা হাসাও জেলায় সরকারি দাপ্তরিক যোগাযোগের ভাষা হিসেবে ইংর
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন সিইএম দেবোলাল গার্লোসা


হাফলং (অসম), ৩০ জুলাই (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে ডিমা হাসাও জেলায় সরকারি দাপ্তরিক যোগাযোগের ভাষা হিসেবে ইংরেজির পাশাপাশি ডিমাসা ভাষাকে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে দেবোলাল গার্লোসা বলেন, এই সিদ্ধান্ত ডিমাসা জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গর্বের এবং এক ঐতিহাসিক মাইলফলক। তাঁর মতে, সরকারি স্বীকৃতির ফলে ডিমাসা ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ, প্রসার এবং বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে অসমের বহুমুখী ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসমবাসীর সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকার একটি চেকও মুখ্যমন্ত্রী ড. শর্মার হাতে তুলে দিয়েছেন সিইএম দেবোলাল গার্লোসা।

দেবোলাল বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং এই দুর্যোগের সময় তাঁদের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দেবোলাল গার্লোসার সঙ্গে ছিলেন হাফলঙের বিধায়ক রূপালি লাংথাসা এবং বিজেপির ডিমা হাসাও জেলা সভাপতি ধৃতি থাওসেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande