আগে সরকারের শিল্পের উৎসব বাদ দিয়ে সব উৎসব হয়েছে, এবার শিল্পের উৎসব হবে; শিল্পমন্ত্রী তাপস রায়
দুর্গাপুর, ৩০ জুলাই (হি. স.) : আগের সরকারের আমলে শিল্প উৎসব বাদ দিয়ে সব উৎসবই রাজ্যে হয়েছে। এবার রাজ্যে শিল্পের উৎসব হবে।'' বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে শিল্পপতিদের বৈঠকে এসে এমনই বার্তা দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপ
আগে সরকারের শিল্পের উৎসব বাদ দিয়ে সব উৎসব হয়েছে, এবার শিল্পের উৎসব হবে; শিল্পমন্ত্রী তাপস রায়


দুর্গাপুর, ৩০ জুলাই (হি. স.) : আগের সরকারের আমলে শিল্প উৎসব বাদ দিয়ে সব উৎসবই রাজ্যে হয়েছে। এবার রাজ্যে শিল্পের উৎসব হবে।' বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে শিল্পপতিদের বৈঠকে এসে এমনই বার্তা দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়।

প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিল্পের বিনিয়োগে জোর দিয়েছে রাজ্য। সেই লক্ষ্যেই উদ্যোগপতিদের সঙ্গে গত দু মাস ধরে দফায় দফায় আলোচনা চলছে। তাদের সমস্যা নিয়ে চলছে আলোচনা৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে দুর্গাপুরে বৈঠক করলেন শিল্পমন্ত্রী তাপস রায়। এদিন পশ্চিম বর্ধমানের শিল্পপতি, উদ্যোগপতি ও নবীন উদ্যোক্তাদের নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে বৈঠক করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় ও পূর্ত মন্ত্রী অজয় পোদ্দার। ছিলেন শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা মিশ্র। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়ালও।

আসানসোল জুড়ে অনেক কারাখানা রয়েছে। অনেকগুলি বন্ধ হয়ে রয়েছে। তার মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত কারখানাও। তা চালু করা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সেগুলি পুনরুজ্জীবিত করতে কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন শিল্পমন্ত্রী।

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বাংলার শিল্পের দুরদশা ঘোচাতে উদ্দ্যোগী হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই শ্যাম স্টিলের নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, রাজ্যে আমুলের কারখানা স্থাপনের কাজও এগোচ্ছে। লাক্স কোজির কারখানার সম্প্রসারণ করা হয়েছে। এবার লক্ষ্য, প্রতিটি জেলায় নতুন শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের নতুন রাস্তা খুলে দেওয়া। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুরে বৈঠক করলেন শিল্পমন্ত্রী তাপস রায়। বৈঠক শেষে মন্ত্রী তাপস রায় বলেন, “রাজ্যে শিল্প আনতে গেলে পরিবেশ ঠিক করতে হবে। প্রশাসন কীভাবে কাজ করছে, তাও দেখতে হবে।”

তিনি বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিল্পাঞ্চল দুর্গাপুরকে বিশেষ গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যেই দুর্গাপুরকে কেন্দ্র করে শিল্পপতি, উদ্যোগপতি ও নতুন উদ্যোক্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। শুধু নতুন শিল্প নয়, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি পুনরুজ্জীবিত করতেও কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা চলছে।” তিনি আরও বলেন, আমরা চাই ঘরের ছেলেরা(পরিযায়ী শ্রমিক) ঘরে ফিরুক, ঘরে ফেরাতে হবে। মিস্টুবিসি খুব শীঘ্রই পানাগড়, দুর্গাপুরে জমি পরিদর্শনে আসবেন। বিগত সরকারের মেলা খেলা উৎসবকে খোঁচা দিয়ে তিনি বলেন, আগের সরকারের আমলে শিল্প বাদ দিয়ে সব উৎসবই হয়েছে। এবার রাজ্যে শিল্পের উৎসব হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande