মাদক ও জাল নোট কারবারিদের এনকাউন্টার করার দাবি বিধায়ক বদরউদ্দিনের
গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : অসমে মাদক সমস্যার চেয়ে বড় হুমকি জাল নোট, বিধানসভায় বলেছেন এআইইউডিএফ-এর বিধায়ক বদরউদ্দিন আজমল। সম্প্ৰতি গুয়াহাটিতে বহু কোটি টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এটি সরকারের ‘শতভাগ ব্যর্থতার’ প্রতিফলন বলে জাল
বিধানসভায় এআইইউডিএফ-প্ৰধান বদরউদ্দিন আজমল (ফাইল ফটো)


গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : অসমে মাদক সমস্যার চেয়ে বড় হুমকি জাল নোট, বিধানসভায় বলেছেন এআইইউডিএফ-এর বিধায়ক বদরউদ্দিন আজমল। সম্প্ৰতি গুয়াহাটিতে বহু কোটি টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এটি সরকারের ‘শতভাগ ব্যর্থতার’ প্রতিফলন বলে জাল নোট ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশকে এনকাউন্টার সহ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

গুয়াহাটিতে বিপুল পরিমাণের ভারতীয় জাল মুদ্রা উদ্ধারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আজ বৃহস্পতিবার বিধানসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিন এআইইউডিএফ-প্ৰধান বদরউদ্দিন আজমল প্রশ্ন তুলেছেন, ‘এত জাল নোট কোথা থেকে আসছে, কারা এগুলো বাজারে ছাড়াচ্ছে এবং কারা এগুলো ব্যবহার করছে? এটি সরকারের শতভাগ ব্যর্থতা।’ তিনি আরও বলেন, মাদক ও জাল নোটের কারবারে জড়িতদের বিরুদ্ধে সৰ্বোচ্চ কড়া ব্যবস্থা নেওয়া উচিত।

আজমলের বক্তব্য, ‘আমি আবারও বলছি, যারা মাদক ও জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে পুলিশি এনকাউন্টার হওয়া উচিত। এনকাউন্টার করা হলে এ ধরনের অপরাধ বন্ধ হয়ে যাবে। অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।’

অন্যদিকে, ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে অসমের মন্ত্রী বিশ্বজিৎ দৈমারি বলেন, ‘এই সমস্যা শুধু অসমের নয়, দেশের অন্যান্য স্থানেও দেখা যাচ্ছে। তিনি সাধারণ মানুষকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। মন্ত্ৰী দৈমারি বলেন, কেউ যদি এ ধরনের চক্র বা ব্যক্তিদের সম্পর্কে পুলিশকে তথ্য দেন, তা-হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। যারা সামান্যতম তথ্য দিয়েও পুলিশকে সাহায্য করেছেন, তাঁদের আমি ধন্যবাদ জানাই। অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অন্য এক প্রসঙ্গে বিশ্বজিৎ দৈমারি বলেন, 'অ্যাডভান্টেজ অসম' উদ্যোগের মাধ্যমে রাজ্যে শিল্পোন্নয়নের গতি বেড়েছে এবং বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে।

এদিকে বিজেপি বিধায়ক মানব ডেকা দাবি করেন, তাঁর বিধানসভা এলাকার বঙালমরা এলাকায় প্রিন্টিং মেশিন ব্যবহার করে জাল নোট ছাপিয়ে সেগুলো আসল নোট হিসেবে বাজারে চালানো হচ্ছিল। তিনি বলেন, ‘আমার বিধানসভা এলাকায় বঙালমরা নামে একটি জায়গায় মানুষকে প্রতারণা করার উদ্দেশ্যে জাল নোট তৈরি করা হচ্ছিল। পুলিশ অভিযান চালিয়ে গত পরশু নয়জনকে গ্রেফতার করেছে।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande